বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

কুমিল্লাকে উড়িয়ে দিয়ে ফাইনালে সাকিবের বরিশাল

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : সাকিব আল হাসানের বরিশাল রোমাঞ্চকর লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেলেন। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের জয় ১০ রানে। ফরচুন বরিশালের ক্রিকেটাররা শেষে খুব ভালোভাবেই তা টক্কর দিয়েছেন। যা করতে পারেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। আর তাতে করে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে খেলা নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। ২ উইকেট করে শিকার করা মুজিব উর রহমান জাদরান ও মেহেদি হাসান রানা দুর্দান্তভাবে ম্যাচ জেতান।

বরিশালকে ১৪৩ রানের বেশি করতে দেয়নি কুমিল্লা। ১৩৩ রানের বেশি করতেও পারেনি কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কুমিল্লা। যে ম্যাচটিতে কুমিল্লার প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যারা এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স দলকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এখন যে দল জিতবে, তারাও ফাইনালে খেলবে। হারা দল বাদ পড়বে।

বোলিং ঝলকে কুমিল্লাকে উড়িয়ে দিল বরিশাল। সাকিব বরিশালের বড় শক্তি তাদের বোলিং। প্রাথমিক পর্বে তিনটি ম্যাচে তারা জিতেছিল দেড়শর কম পুঁজি নিয়ে। ফাইনালে ওঠার লড়াইয়েও সেই বোলিং সামর্থ্য আর বৈচিত্রের প্রদর্শনী তারা মেলে ধরল আরেকবার। ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য পাচ্ছে কুমিল্লা। এলিমিনেটরে জয়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

কুমিল্লা টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাটিং করে বরিশালের দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল মিলে অসাধারণ ব্যাটিং করতে থাকেন। পাওয়ার প্লে’র ৬ ওভারেই ৫৭ রান যোগ করে ফেলেন। তবে আর ১ রান যোগ হতেই গেইলকে (১৯ বলে ২২ রান) আউট করে দেন শহিদুল ইসলাম। গেইল আউটের পর রানের গতি কিছুটা কমে যায়। দল ৮৪ রানে যেতেই আবার আউট হয়ে যান মুনিম। ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৪ রান করে তানভির ইসলামের বলে এলবিডাবলিউ হয়ে যান মুনিম।

সাকিব আল হাসান ১ রান করতেই আউট হয়ে যান। আইপিএলে দল পাননি। যেন রাজ্যের চাপ তার মাথায়। তা না হলে কী এমনভাবে কোন কারণ ছাড়াই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান সাকিব। আইপিএলের নিলামের আগে টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হন। যেই আইপিএলের নিলাম শেষ হয়। শুরুটা কী অসাধারণ হয়। গেইল আউট হতেই ছন্দপতন ঘটে যায়। সাকিব আউটের পর স্কোরে আর ২ রান যোগ হতেই নাজমুল হোসেন শান্তও সাজঘরে ফেরেন। অহেতুক লেগ সাইডের বল খেলতে গিয়ে মঈন আলীর বলে আউট হয়ে যান শান্ত। ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় বরিশাল।

দলের স্কোরে ৯৪ রান যোগ হতেই তৌহিদ হৃদয়কেও আউট করে দেন মঈন। জিয়াউর রহমান (১৭) যে সুনীল নারাইনের বলে এগিয়ে গিয়ে কী খেললেন, তিনিই জানেন। শুরুটা এত সুন্দর হয়, অথচ শেষটা কত বাজে হয়। ডোয়াইন ব্রাভো (১৭) ও নুরুল হাসান সোহান (১১) শেষে কিছুটা রান করলে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৩ রান করতে পারে বরিশাল। পাওয়ার প্লেতে ৫৭ রান করে ফেলে। সেখান থেকে পরের ১৪ ওভারে ৮৬ রান করতে পারে বরিশাল।

ফাফ ডু প্লেসিস ও মঈন আলী মিলে এরপর এগিয়ে নিতে থাকেন। দলকে ১০৪ রানে নিয়ে গিয়ে মঈন (২২) আউট হয়ে যান। ডোয়াইন ব্রাভো বোল্ড করে দেন মঈনকে। বরিশালকে আশা দেখান। প্লেসিসের সাথে এবার যোগ হয়ে সুনীল নারাইন দলকে ১২২ রানে নিয়ে যান। খেলা জমে উঠে। ১২ বলে জিততে কুমিল্লার ২২ রান লাগে। মেহেদি হাসান রানা বল করতে আসেন। দ্বিতীয় বলে ৯ রানে থাকা নারাইন ছক্কা মারতে চান। ক্যাচ যায় ব্রাভোর হাতে। তা ধরতে পারেন না। তবে পরের বলেই প্লেসিসকে (২১) আউট করে দেন রানা। এবার তৌহিদ হৃদয় ঠিকই ক্যাচ ধরেন। ১৯তম ওভারে বল করতে এসে অসাধারণ বোলিং করেন রানা। ১ উইকেট শিকার করার সঙ্গে ৪ রান দেন। আসল কাজটি যেন করে দেন।

মুজিব উর রহমান জাদরান বল করতে আসেন। মাহিদুল ইসলাম অংকনকে আউট করে দেন মুজিব জাদরান। ৫ বলে জিততে ১৮ রান লাগে। দ্বিতীয় বলে ১ রান হয়। ৪ বলে জিততে ১৭ রান লাগে। ছক্কা হাকিয়ে দেন নারাইন। ৩ বলে জিততে ১১ রান লাগে। চতুর্থ বলে কোন রান হয়নি। ২ বলে জিততে ১১ রান লাগে। পঞ্চম বলে নারাইনকেও (১৭) আউট করে দেন জাদরান। ১ বলে জিততে ১১ রান লাগে। বরিশালের জয় তাতে নিশ্চিত হয়ে যায়। শেষ বলে কোন রান হয়নি। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারের ১৩৩ রান করতে পারে কুমিল্লা। শেষ ওভারে ২ উইকেট শিকার করে ৭ রান দেন মুজিব জাদরান। বরিশালকে জিতিয়ে দেন। বরিশাল ফাইনালে চলে যায়।

সংক্ষিপ্ত স্কোর ॥ ফরচুন বরিশাল ॥ ২০ ওভারে ১৪৩/৮ (মুনিম ৪৪, গেইল ২২, শান্ত ১৩, সাকিব ১, জিয়াউর ১৭, হৃদয় ১, ব্রাভো ১৭, নুরুল ১১, মুজিব ৬*, মেহেদি রানা ০*; নাহিদুল ১-০-১৬-০, মুস্তাফিজ ৪-০-২৮-০, নারাইন ৪-১-১৬-১, তানভির ৪-০-৩৩-১, মইন ৪-০-২৩-২, শহিদুল ৩-০-২৫-৩)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ॥ ২০ ওভারে ১৩৩/৭ (লিটন ৩৮, মাহমুদুল ২০, ইমরুল ৫, দু প্লেসি ২১, মইন ২২, নারাইন ১৭, মাহিদুল ১, নাহিদুল ১*, শহিদুল ০; মুজিব ৪-০-৩৩-২, শফিকুল ৪-০-১৬-২, সাকিব ৪-০-২৭-০, ব্রাভো ৪-০-২৬-১, মেহেদি রানা ৩-০-১৫-২, শান্ত ১-০-১৩-০)

ফল ॥ ফরচুন বরিশাল ১০ রানে জয়ী।
ম্যাচ সেরা ॥ মেহেদি হাসান রান (ফরচুন বরিশাল)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com