বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : ইংল্যান্ডের বার্মিংহাম শহরে আগামী ২৮ জুলাই হতে ০৮ আগষ্ট ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেমস। গেমসটি আয়োজনের প্রাক্কালে যুক্তরাজ্যের রানীর বার্তা পৌঁছে দেয়ার জন্য ব্যাটন নিয়ে একটি প্রতিনিধি দল কমনওয়েলথভুক্ত দেশসমূহে পরিভ্রমণ করে থাকেন। ব্যাটনটির আগমণ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বৃহসপতিবার ০৬ জানুয়ারি কমনওয়েলথ গেমস এসোসিয়েশন অব শ্রীলঙ্কার প্রতিনিধি গৎ. Chandana Bamunusinghe Liyanage কুইন্স ব্যাটনটি নিয়ে বাংলাদেশে আগমণ করেন। ব্যাটনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিওএ’র মাননীয় সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা। অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিববৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যগণসহ ঢাকাস্থ’ ব্রিটিশ হাইকমিশনারHE Robert Chatterton Dickson, সেনাবাহিনীর কর্মকর্তাগণ এবং কমনওয়েলথ গেমসসহ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য অবদান রাখা খেলোয়াড়বৃন্দ। আনুষ্ঠানিকভাবে ব্যাটনটি গ্রহণের পর একটি বর্ণাঢ্য র্যালি এবং মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিওএ’র মাননীয় সভাপতি এবং মহাসচিব মহোদয় র্যালি এবং মোটর শোভাযাত্রায় ব্যাটনটি বহন করার জন্য আন্তর্জাতিক কীর্তিমান খেলোয়াড় আরচার রোমান সানা এবং কারাতের মারজান আক্তার প্রিয়ার হাতে তুলে দেন। র্যালীটি ভিভিআইপি টার্মিনাল হতে আরম্ভ হয়ে টার্মিনালের প্রধান ফটকে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে ব্যাটনটি ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান, ঢাকা সেনানিবাসে নিয়ে রাখা হয়।