বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। চির দিনের মতো চলে গিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। অস্ট্রেলিয়ার জার্সিতে সবমিলিয়ে ৩০০-এর বেশি ম্যাচ খেলার কীর্তি ছিল তার। অ্যাশেজের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তার দখলে। এমনকি ‘শতাব্দীর সেরা বল’-এর কীর্তি গড়েছিলেন তিনি। এ সময় তিনি থাইল্যান্ডে ছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘শনকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।’ যদিও ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে গোপন করা হয়, ‘পরিবার ওয়ার্নের মৃত্যুর খবরটি গোপন রাখার অনুরোধ করে এবং যথাসময়ে আরও বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।’ ওয়ার্নের মৃত্যুর খবর ২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য দ্বিতীয় বড় ধাক্কা। ইতিহাসের সর্বকালের সেরা লেগস্পিনার ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২-২০০৭ পর্যন্ত ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট ও ১৯৪ ওয়ানডেতে নেন ২৯৩ উইকেট।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা বোলার তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০৯টি টেস্ট উইকেট নিয়ে অজিদের জার্সিতে সর্বোচ্চ সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হওয়ার পর ওয়ার্ন বিশ^ ক্রিকেটে আধিপত্য বিস্তার করেন। যা তাকে টেস্ট ফরমেটের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ১৯৯৯ অস্ট্রেলিয়ার বিশ^কাপজয়ী দলের সদস্য। এছাড়া ১৯৯৩ সালের মধ্যে পাঁচটি এ্যাশেজজয়ী দলের গর্বিত সদস্য।
ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। মাত্র ৫২ বছর বয়সেই ওয়ার্নের এমন পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউই। শোক প্রকাশ করেছেন বিশ্বের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা। টুইটে পাকিস্তান তারকা শোয়েব আকতার লিখেছেন, ‘এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রয়াণের খবর। আমি কতটা মর্মাহত বলে বোঝাতে পারব না। কী কিংবদন্তি, কী মানুষ, কী ক্রিকেটার।’ শুধু ক্রিকেট নয় অন্য খেলার সঙ্গে যুক্ত সাবেক, বর্তমান তারকারও শোক প্রকাশ করেছেন।