বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ম্যাচ সেরা রুমানা আহমেদ - ছবি : বিসিবি স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট ইভেন্টের বাছাইয়ে মালয়শিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ। ৭২ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল নিগার সুলতানারা। মালয়শিয়ার কুয়ালালামপুরের কিনরারা মাঠে আগে ব্যাটিং করে মালয়শিয়া ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ৪৯ রান করে। অধিনায়ক ও ওপেনার উইনিফ্রেড দুরাইসিংগাম সবচেয়ে বেশি ১২ রান করেন। রুমানা আহমেদ ৪ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন। সুরাইয়া আজমিন ৪ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেন।
জবাবে ২ উইকেট হারিয়ে ৮ ওভারে ৫৩ রান করে জিতে বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানা ২৮, মুরশিদা খাতুন ১৪, ফারজানা হক অপরাজিত ৭ ও অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত ৩ রান করেন।
১ হাজার টি২০ রান থেকে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি। ৭ রানে অপরাজিত থেকে সেই মাইলফলক পেরিয়ে গেছেন এ ডানহাতি ব্যাটার। ২৮ বছর বয়সী ফারজানা এ নিয়ে ৬৯ আন্তর্জাতিক টি২০ খেলেছেন। প্রথম বাংলাদেশী মহিলা ব্যাটার হিসেবে ১ হাজারি ক্লাবে যোগ দিয়েছেন তিনি। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ১৮.৬১ গড়ে তার রান এখন ১০০৫। দ্বিতীয় স্থানে আছেন উইকেটরক্ষক-ব্যাটার ও বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি ৫৩ টি২০ ম্যাচে ২৩.২৭ গড়ে ১ সেঞ্চুরিতে করেছেন ৮৬১ রান। তৃতীয় স্থানে থাকা রুমানার রান ৬৬ ম্যাচে ৭৪৬। মাত্র ৪৮ বলেই জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ৮ ওভারে তোলে ২ উইকেটে ৫৩ রান।