শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ওয়ানডে র‍্যাংকিংয়ে মিরাজ দুইয়ে, মোস্তাফিজ নয়ে

স্পোর্টস রিপোর্টার:: শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে মিরাজ এখন দুই নম্বরে। সতীর্থ মোস্তাফিজুর রহমানও পেয়েছেন পুরস্কার। আবার সেরা দশে ফিরে এসে নয় নম্বর স্থানটি দখল করেছেন বাঁহাতি পেসার।

তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মিরাজ। মোস্তাফিজ আট ধাপ এগিয়ে নয়ে এসেছেন। ২০১৮ সালে বাঁহাতি এ পেসার পঞ্চম স্থানে ছিলেন।

বুধবার দুপুরে আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিংয়ে মিরাজ-মোস্তাফিজদের উন্নতি দেখা যায়। মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫ ও মোস্তাফিজের ৬৫২।

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে মিরাজ শীর্ষ দুইয়ে জায়গা করে নিলেন। ২০০৯ সালে সাকিব আইসিসি বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিলেন। পরের বছর আব্দুর রাজ্জাক দ্বিতীয় স্থানে উঠেন।

মিরাজ দুই ম্যাচেই দারুণ বোলিং করেছেন। প্রথম ম্যাচে ছিলেন সেরা উইকেট সংগ্রাহক। এ দিন মিরাজ ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশ জেতে ৩৩ রানে। দ্বিতীয় ওয়ানডেতেও ধারবাহিক এই স্পিনার। ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

অন্যদিকে মোস্তাফিজ দুই ম্যাচেই নিয়েছেন সমান ৩টি করে উইকেট। প্রথম ম্যাচে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে আরও কৃপণ বোলিংয়ে করে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com