শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি বিন মর্তুজা। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। আঙুলের অস্ত্রোপচার নিয়ে দ্বিধাদন্দ্ব থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছে সাকিবকে।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরিফুল হক। দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন, বাদ পড়েছেন সাব্বির রহমান এবং এনামুল হক বিজয়।

এশিয়া কাপের স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল খান, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com