বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি কাল শক্তশিালী ভারতরে মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এ প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। মঙ্গলবার ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগীতা। উদ্বোধনী দিনে নীল টার্ফে দেখা যায়নি স্বাগতিক বাংলাদেশকে। তবে আজ তারা খেলতে নামবে নিজেদের প্রথম ম্যাচ, বিকেল সাড়ে তিনটায়। প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যারা এবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জপদক পেয়েছিল।

এবারের এই আসরে ৫ দেশ অংশ নিয়েছে। ভারতকে মোকাবেলার জন্য কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ? এ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভাল। আমরা মাঠে নামব তাদের বিপক্ষে ভাল খেলা উপহার দিতে। কোচ আমাদের যেভাবে টেকনিক-ট্যাকটিক্স আমাদের শিখিয়েছেন, আমরা যদি সেগুলো শতভাগ মাঠে দিতে পারি, তাহলে ভালো কিছু সম্ভব।’ যেহেতু বাংলাদেশ এই আসরের সবচেয়ে দুর্বল দল, সেহেতু বাস্ততার মাটিতেই থাকতে চায় তারা। কাজেই জেতার অলীক স্বপ্ন না দেখে সম্মানজনক হারটাই তাদের কাছে প্রাধান্য পাবে, সেটাই স্বাভাবিক। আশরাফুলের কথাতেই সেটাই বোঝা যায় স্পষ্ট, ২-১ কিংবা ৩-১ গোলের ব্যবধানে হার প্রত্যাশা করছি। আমরা যদি বলতে যাই যে তাদের বিপক্ষে আমরা জিতব কিংবা ড্র করব, এটা আমাদের বলাটা সমীচীন হবে না। সম্প্রতি অলিম্পিকে তারা মেডেল জিতেছে। এমন দলের বিপক্ষে আগেভাগে কিছু বলাটা ঠিক হবে না।’ এখন চলছে বিজয়ের মাস। বৃহস্পতিবারই ১৬ ডিসেম্বর। এমন দিনের আগের দিন একটা ম্যাচ জিতে টুর্নামেন্টে দারুণ শুরু করা যায় না? এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ভারত অনেক শক্তিশালী দল। আমি আগেই বলেছি ওরা অলিম্পিকে পদক পাওয়া দল। ওদের সঙ্গে আমাদের পার্থক্য কিন্তু স্পষ্ট। র‌্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে। ওদের সঙ্গে আমরা জিতব আমার এমন মনে হয় না। জেতা সম্ভব বলব না। তবে ভালো একটা খেলা উপহার দেয়া সম্ভব।’

পাসপোর্ট না থাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রকিবুল হাসানের (জুনিয়র) খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে খেলোয়াড়দের পাসপোর্ট থাকার বাধ্যবাধকতা থাকলেও এই ফরোয়ার্ডের যে পাসপোর্ট নেই, তা জানাই ছিল না বাংলাদেশ হকি ফেডারেশনের!

এশিয়ার র‌্যাঙ্কিংয়ে সেরা চার দল নিয়ে হওয়া এই আসরে স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পাচ্ছে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ। এই টুর্নামেন্ট সামনে রেখে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন রকিবুল। ভারতের বিপক্ষে আসছে মূল পর্বের ম্যাচে তার না খেলা নিশ্চিত। টুর্নামেন্টের বাকি সময়েও তাকে পাওয়া নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা।

“পাসপোর্ট না থাকায় সে খেলতে পারছে না। ওর যে পাসপোর্ট নাই, সে নিজেও আমাদের সেটা বলেনি। তাছাড়া এই বিষয়গুলো দেখার কথা টিম ম্যানেজারের (বদরুল ইসলাম দিপু), কিন্তু তিনি কেন এটা আগে টের পেলেন না, বুঝলাম না। এখন ওর দ্রুত পাসপোর্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যদি পাই, তাহলে খেলতে পারবে। এটা আমাদের জন্য বিব্রতকর বিষয়।” নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। এর বাইরে আমি আর কিছুই বলতে পারছি না। কোভিড-নন কোভিড কোন অবস্থাতেই তাদের খেলা কিন্তু বন্ধ ছিল না। তারা অলিম্পিকেও তিন নম্বর হয়েছে। পদক জিতেছে। ভারতের বিপক্ষে আমরা শুধু নিজেদের সেরাটা চেষ্টা করব।’ ভারতের অধিনায়ক মানপ্রীত সিং বলেন, ‘স্বাগতিক বলে বাংলাদেশকে আমরা সমীহ করেই খেলব। কোনভাবেই তাদের খাটো করতে চাই না। নিজেদের মাঠে খেলা বলে তারা নিশ্চয়ই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। তবে আমরাও জয়ের লক্ষ্য নিয়েই খেলব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com