বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরু ১৪ ডিসেম্বর

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক হকি থেকে দূরে ছিল বাংলাদেশ। আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট ‘হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি’ এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘ বিরতির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের হকি দল । ২০১৮ সালের এশিয়ান গেমসের পর মাঠে ফিরে তারা পাচ্ছে কঠিন সব প্রতিপক্ষ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশের পাঁচ প্রতিপক্ষ এশিয়ার সেরা পাঁচ দল। অধিনায়ক আশরাফুল ইসলামও মানছেন প্রতিপক্ষের সঙ্গে নিজেদের ব্যবধান। মাঠের লড়াইয়ে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও প্রত্যয়ী কণ্ঠে দিয়েছেন তিনি।

উদ্বোধনী দিনে ১৩ ডিসেম্বর মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত। পরের ম্যাচ সন্ধ্যা ৬টায়। যেখানে জাপানের বিপক্ষে খেলবে পাকিস্তান। সোমবার হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৫ দল। এরা হচ্ছে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান। যদিও ৬ দল নিয়ে এবার টুর্নামেন্টটি হবার কথা ছিল। কিন্তু ঢাকায় পা রাখার আগেই ঝামেলায় পড়ে যায় দলটি। তাদের এক খেলোয়াড় কোভিডে আক্রান্ত হওয়াতে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। যে কারণে বাংলাদেশ দল প্রথম ম্যাচটি খেলবে আগামীকাল ভারতের বিপক্ষে। যেটি অনুষ্ঠিত হবে দুপুর ৩.৩০ মিনিটে। টুর্নামেন্টে শক্তি ও র‌্যাঙ্কিংয়ে সব থেকে পিছিয়ে বাংলাদেশ।

হকি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমরা যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলব, আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স তত বেশি ভাল হবে। এই টুর্নামেন্টে সবচেয়ে বড় দিক হচ্ছে এশিয়া কাপে দুটি গ্রুপ থাকে। সেখানে কিন্তু সব দলের বিপক্ষে আমাদের খেলার সুযোগ হয় না। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নেয়া এশিয়ার সব সেরা দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে।’

এ টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জাপানের কাছে ৪-১ গোলে হারের পর পাকিস্তানের কাছে ৩-১ ব্যবধানে হারে দল। তবে এই অভিজ্ঞতা মাঠের লড়াইয়ে কাজে লাগবে বলে সোমবারের সংবাদ সম্মেলনে জানালেন অধিনায়ক আশরাফুল। “প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন, কৌশল আমরা দেখছি। কোচ ও কোচিং স্টাফরা প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন ও কৌশল বিশ্লেষণ করছেন। ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা খেলতে চাই। প্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এ ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালিয়েছেন কোচ। আমাদের ভালো খেলার পথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।”

টিকেট ছাড়াই দর্শকরা খেলাগুলো উপভোগ করতে পারবেন। টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের দোকান ও বাসস্টপ বন্ধ থাকবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্টার স্পোর্টসের মাধ্যমে ৭৫টি দেশে ম্যাচগুলো সম্প্রচার করা হবে। “এটা অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যর সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভারত অলিম্পিকের পদক জয়ী। অন্যদলগুলোও শক্তির বিচারে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা কোচের নির্দেশনা মাফিক খেলতে পারলে দল ভালো নৈপুণ্য দেখাবে বলে আমি বিশ্বাস করি।”

দলে করোনভাইরাস থাবা বসানোর শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া। নতুন সূচিতে আগামী ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর যথাক্রমে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আশরাফুলও জানালেন ‘ম্যাচ বাই ম্যাচ’ ভাবার কথা।

দুই বছর পর আন্তর্জাতিক হকিতে অংশ নিতে যাওয়া পাকিস্তান অধিনায়ক উমর ভুট্টাও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আশা জাপান অধিনায়ক সেং তানাকার। আর কোরিয়ারও লক্ষ্য নিজেদের সর্বোচ্চটা দেয়া। বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যর সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com