বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে এই প্রথম পদক জিতেছে। বুধবার ১৭ নবেম্বর নারী তীরন্দাজরা এই সাফল পান বাংলাদেশ। বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় “তীর ২২তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২১” এর পঞ্চম দিনে বুধবার ১৭ নবেম্বর সকাল ৯ টায় ঢাকার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ৪টি ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশ যাদের হাত ধরে এশিয়ানে প্রথম পদক পেয়েছে, সেই তিন আর্চার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় ভাসছেন দারুণ উচ্ছ্বাসে। তারা জানালেন, আত্মবিশ্বাস, সাহস আর পরিশ্রমের ফলে ধরা দিয়েছে এই অর্জন।
ম্যাচে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের দিয়া-নাসরিন-বিউটি।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রুমান-রুবেল-রামকৃষ্ণ সাহা। এশিয়ান আরচ্যারীতে বাংলাদেশের প্রথম পদক জিতেছে মেয়েরাই। এর আগে এশিয়ান আরচারির কোন আসরে বাংলাদেশে পদকের দেখা পায়নি। র্যাঙ্কিং রাউন্ডে টোকিও অলিম্পিকসের স্কোর ছাপিয়ে যাওয়া দিয়া এই অর্জনে দারুণ খুশি। জানালেন, সাফল্য পাওয়ার আত্মবিশ্বাস ছিল তাদের মধ্যে। “আমাদের তিন জনের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব। আমরা অনেক খুশি যে, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম কোনো পদক জিতলাম এবং বাংলাদেশকে প্রথম পদক এনে দিতে পারলাম।”
অনুশীলনে চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল বিউটির। একটু ভড়কে গেলেও সাহস হারাননি। কোচের পরামর্শে গার্ড বদলে পদকের লড়াইয়ে করেছেন বাজিমাত। এর আগের দিন মিশ্র দলগত ইভেন্টে রুবেলের সঙ্গে ফাইনালে উঠেছে দিয়া।
বিউটি বলেন, ম্যাচের আগে যখন অনুশীলন করছিলাম তখন আমার চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল তখন কোচের দিকে তাকাই ছিলাম। কোচ আমাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখনো সময় আছে। চেস্ট গার্ড চেঞ্জ করে আবার মারো। আত্মবিশ্বাস কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে, ভাল করব ও সাফল্য অর্জন করব।
নাসরিন বলেন, আমরা এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতলাম। আমরা টানা এক বছর অনুশীলন করেছি, কোন ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীনে নজর দেওয়ায় এখানে তিন জনই ভাল করতে পেরেছি। রোমান সানা বলেন, আমরা দিন দিন উন্নতি করছি, আমাদের প্রতিটা খেলোয়াড়দের পরিকল্পনা থাকে ম্যাচ খেলে একটা পদক অর্জন করা। তবে আমরা হয়তো কোরিয়া বা ভারতের মত ওইভাবে শক্তিশালি হতে পারিনি। মার্টিন ফেডেরিক আসার পর থেকেই আমরা আরো আত্মবিশ্বাসী হয়েছি, কারণ আমরা অনেক গুলো টুর্নামেন্ট খেলছি। আমি বলেছিলাম যে, পদক জেতার জন্য এবার আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে। আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং লক্ষ্য পূরণ করতে পেরেছি। আপনারা জানেন আমরা এই প্রথম পদক জিতেছি যা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য বড় একটা সাফল্য।

রোমান যোগ করেন, দেখেন এই বছর আমরা অনেকগুলা টুর্নামেন্ট খেলেছি, এজন্য আমাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আমি বার বার বলেছি, যত ম্যাচ খেলবেন তত আত্মবিশ্বাস বাড়বে। ফাইনাল স্টেজে খেলার সময় আমাদের নার্ভাসনেসটা অনেক কমে গেছে। এরকম আরো ম্যাচ খেলতে পারলে ভারত, কোরিয়ার মত আত্মবিশ্বাস হবে এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলাতে পদক জিতে আসতে পারব।
“আমরা দিন দিন উন্নতি করছি, আমাদের প্রতিটা খেলোয়াড়ের লক্ষ্য, পদক অর্জন করা। আমরা হয়তো দক্ষিণ কোরিয়া বা ভারতের মত শক্তিশালী হতে পারিনি। কিন্তু মার্টিন ফ্রেডেরিক (কোচ) আসার পর থেকেই আরও আত্মবিশ্বাসী হয়েছি, কারণ আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলছি।”
“আমি বলেছিলাম যে, পদক জেতার জন্য এবার আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে। আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং লক্ষ্য পূরণ করতে পেরেছি। এ বছর আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি, আত্মবিশ্বাস আগের থেকে বেড়েছে। আমি বারবার বলেছি, যত ম্যাচ খেলব, তত আত্মবিশ্বাস বাড়বে। ফাইনাল স্টেজে খেলার সময় আমাদের নার্ভাসনেসটা অনেক কমে গেছে।

এ রকম আরও ম্যাচ খেলতে পারলে ভারত, কোরিয়ার (খেলোয়াড়দের) মত আত্মবিশ্বাস হবে এবং আন্তর্জাতিক টুর্নামেন্টগুলাতে পদক জিতে আসতে পারব আমরা।” ২০০৩-২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত আগের আট আসরে অংশ নিয়ে বাংলাদেশ কোন পদক জিততে পারেনি। নবম আসরে অবশেষে এলো পদকজয়ের চিত্তসুখ। প্রথমবারের মতো বাংলাদেশকে পদক জেতানোয় আনন্দিত দিয়া, বিউটি ও নাসরিন। দিয়া বলেন, ‘আমাদের প্রতি সবার আস্থা ছিল।
আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই প্রথম কোন পদক জিতল বাংলাদেশ। আমরা আমাদের সেই আশাটা পূরণ করতে পেরেছি। ‘এই পদক আমাদের জন্য আত্মবিশ্বাস আরো জুগিয়েছে, এই ফল পরিশ্রমও সাহসের ফল ’