রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

এবার সিনেমায় আসিফ আকবর

বিনোদন ডেস্ক:: সম্প্রতি নিজের গাওয়া কয়েকটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এবার চমক নিয়ে এলেন তিনি। ‘ভিআইপি’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে এই শিল্পীর।

ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। আসিফের ‘আগুন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন এই পরিচালক। এরপর একাধারে আসিফের ছয়টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি।

‘দেশা দ্য লিডারখ্যাত’ এই চলচ্চিত্র নির্মাতা জানান, মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে আসিফ আকবরকে নিয়ে তার একটা প্রস্তুতি ছিলো। এটা একটা পরিকল্পনার অংশ। ছবিটিতে আসিফ আকবরকে একজন সিআইডি কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই এর নির্মাণ কাজ শুরু হবে। ‘ভিআইপি’র নায়িকা কে হচ্ছেন সেটা এখনও নিশ্চিত করেননি সৈকত। তিনি জানান, মাহিয়া মাহিসহ আরও কয়েকজনের সঙ্গে কথা চলছে। তবে নায়িকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

সৈকত নাসির এর আগে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার নতুন এ সিনেমার বাজেট প্রায় চার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com