শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ইমরুল-সৌম্য এশিয়া কাপ খেলতে আজ দুবাই যাচ্ছেন

ক্রীড়া ডেস্ক।। এশিয়া কাপে সুপার ফোরের আর দুই ম্যাচ বাকি থাকতে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন এই দুই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের প্রথম ম্যাচে তামিম ইনজুরড হয়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। এরপর দুই ম্যাচে শান্ত-লিটনের ওপেনিং সম্পূর্ণ ব্যর্থ হয়। আফগানিস্তানের বিপক্ষে ১৬ রানের মাথায় দুজন ফিরে গিয়েছিলেন।

ভারতের বিপক্ষেও ১৭ রানের মাথায় ফিরে যান লিটন-শান্ত। দুজনের ব্যাট থেকেই আসে সাত রান করে। ওপেনিংয়ে ব্যর্থতায় ভুগিয়েছে পুরো বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রান ও ভারতের বিপক্ষে ১৭৩ রান করেন টাইগাররা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com