বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

ইভিএম যাচাইয়ে আ.লীগের সঙ্গে ইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাই-বাছাইয়ে শেষ ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের চার সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

দলগুলো হলো- আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

ইতিমধ্যে ২৬টি নিবন্ধিত দলকে ইভিএম যাচাইয়ে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিসহ আটটি দল ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি। গত ১৯ জুন জাতীয় পার্টি-জাপাসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক থাকলেও তিনটি দল অনুপস্থিত ছিল। এর পর গত ২১ জুন বিএনপিসহ আরেও ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হলে পাঁচটি দল আসেননি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে আগে রাজনৈতিক দলের কাছে দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইতিমধ্যে প্রযুক্তিবিদদের জনমত যাচাই করেছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে ‘ইভিএম যাচাইয়ের’ আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com