বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : ইন্দোনেশিয়ায় ব্যক্তিগত সাফল্যের পর দেশকে দলগত পদক জয়েও পথ দেখালেন নাফিসা তাবাস্সুম। আইএসএসএফ গ্রাঁ প্রি’র ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার ১০ মিটার এবার ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগতে ব্রোঞ্জ জিতে নিয়েছেন উদীয়মান এই শূটার, ইভেন্টে বাংলাদেশের দুটি দল অংশ নেয়, বাংলাদেশ ১ ও ২। শুক্রবার আরেক শূটার ইউসুফ আলীর সঙ্গে জুটি বেঁধে নাফিসা মিশ্র ইভেন্টে এই পদক জেতেন। তাদের সম্মিলিত স্কোর ৪৭। এই ইভেন্টে ১৬ স্কোর করে স্বর্ণপদক জিতেছে স্বাগতিক ইন্দোনেশিয়া এবং ৮ স্কোর করে রোপা জেতে সিঙ্গাপুর। এদিকে ছেলেদের পিস্তলের একক ইভেন্টে কমনওয়েলথ গেমসে রোপাজয়ী শূটার শাকিল আহমেদ ভাল করতে পারেননি। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি। বাকি দুজন- আবদুর রাজ্জাক ও পিয়াস হাসান বাছাইপর্ব পেরুতে পারেননি। এছাড়া মেয়েদের একক ইভেন্টে কেউই সেমিফাইনালে পৌঁছাতে পারেননি। আনজিলা আমজাদ ৫৫৮, তুরিং দেওয়ান ৫৪৩ ও আঁখিকে ৫৫৪ স্কোর করেও বিদায় নিতে হয়েছে বাছাইপর্ব থেকে।
ব্রোঞ্জ পদকের জন্য আলাদা কোনো ম্যাচ হয়নি। চারটি করে দল নিয়ে হওয়া দুই সেমি-ফাইনালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৭ পয়েন্ট পেয়ে পদকটি জেতে নাফিসা ও আলি মোহাম্মদকে নিয়ে গড়া দল বাংলাদেশ এক।