বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ একেবারেই হাতে সময় নেই। ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন শেষে তামিম ইকবাল জানান, ‘এটা না যে আমি কখনো বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, ১০ বছর আগে হয়তো যেটা বলতাম। না, আমি অবশ্যই জিততে চাই ওখানে। সে জন্য যা যা করার দরকার করব। এরপর ফল পক্ষে এলে খুব ভালো, না হলে আমরা আরও কঠোর পরিশ্রম করব।’
তবে দল নিয়ে তামিমের এবার আশা অনেক। বলে দিয়েছেন, ‘ ইনশা আল্লাহ ভালো খেলে অবশ্যই জিততে চাই দক্ষিণ আফ্রিকায়।’ এরপরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বাংলাদেশ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পরে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে। তাই প্রথমে ওয়ানডে দলের ক্রিকেটাররা যাবেন দক্ষিণ আফ্রিকায়। ওয়ানডে সিরিজের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে ভালোভাবে ব্যাটিং শিক্ষা নিচ্ছেন। ব্যাটিংয়ে সময়টি যে ভালো যাচ্ছে না।
দুই ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বাংলাদেশ ক্রিকেটাররা। ১১ মার্চ রাতে প্রথম ভাগ ও পরের দিন দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা যাবেন। ওয়ানডে সিরিজ আগে। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গে ২০ মার্চ ও তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিয়নে ২৩ মার্চ হবে। ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ। ডারবানে ৩১ মার্চ প্রথম টেস্ট ও পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে। ওয়ানডে ও টেস্ট দল একসাথে যাবে দক্ষিণ আফ্রিকা সফরে।
সঙ্গে যোগ করেন, ‘দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একপর্যায়ে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা আমার উচিত হবে না। অবশ্যই জেতার লক্ষ্য নিয়েই আমরা যাব। আবার এটাও সত্য, কাজটা কঠিন। ওখানে আমাদের রেকর্ডও তেমন ভালো না। কিন্তু রেকর্ড বিষয়টাই এমন, যেকোনো মুহূর্তেই তা পাল্টে যেতে পারে। এটার দারুণ উদাহরণ ছিল, নিউজিল্যান্ডে টেস্ট, যেখানে আমরা কোনো সংস্করণে ভালো খেললেও তা পাল্টাতে পেরেছি।’
ওয়ানডে দলে অধিনায় তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ আছেন। টেস্ট দলে অধিনায়ক মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান রয়েছেন। এই ক্রিকেটারদের সাথে সিডন্সের চাওয়ায় নাইম শেখ, মোহাম্মদ মিঠুন এবং পেসার রেজাউর রহমান রাজাও যাবেন। ওয়ানডে ও টেস্ট দলে সাকিব আর হাসান থাকলেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় পৌঁছে ওয়ানডে দল প্রথম ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নে চলে যাবে। টেস্ট দল কেপটাউনে গ্যারি কার্স্টেনের একাডেমিতে যাবে। একাডেমিতে অনুশীলনের জন্যই নাইম-মিঠুন-রাজাদের নিয়ে যাওয়া হচ্ছে। দশদিন কার্স্টেনের একাডেমিতে অনুশীলন হবে। ওয়ানডে সিরিজ শেষে যখন ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা দেশে ফিরবেন, তখন নাইম-মিঠুন-রাজাও ফিরে আসবেন। ক্রিকেটারদের মধ্যে জেতার আত্মবিশ্বাস তৈরী হয়েছে। সেই আত্মবিশ্বাসেই জয়ের আশা বাংলাদেশের। তামিম বলেছেন, ‘জিততে পারে, এটা কিন্তু আমরা বিভিন্ন সংস্করণে প্রমাণ করছি। নিউজিল্যান্ডের কথাই ধরুন, ৩০-৩২টা ম্যাচ আমরা জিততে পারিনি। কিন্তু ওই দলটা কিন্তু এটা পাল্টেছে।
আশা করি, এই দলটাও (দক্ষিণ আফ্রিকায়) তা পাল্টাতে পারবে। আমি আমার দল নিয়ে একটা বিষয় বলতে পারি, সবাই বিশ্বাস করে আমরা ভালো করতে পারব।’ নিউজিল্যান্ডের কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ সিরিজে ঠিকই টেস্ট জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো জিতেনি বাংলাদেশ। সব ফরমেট মিলিয়ে ১৯ ম্যাচের (৯ ওয়ানডে, ৬ টেস্ট, ৪ টি-২০) সবকটিতে হেরেছে। এবার কী তাহলে দক্ষিণ আফ্রিকাতেও জয় মিলবে?