মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপানো হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

আ’লীগ ও জাপার ইশতেহার খুলনাবাসী প্রত্যাখ্যান করেছে: মুশফিক

খুলনা ব্যুরো:: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার খুলনাবাসী প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সদ্য বিদায়ী মেয়র তার নির্বাচনী ইশতেহারে খুলনাবাসীকে নতুন কোনো দিক নির্দেশনা দিতে পারেনি। বরং তিনি তার অতীতের ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। গত ৫ বছর উন্নয়নের নামে জনভোগান্তিই ছিল নগরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। সাবেক মেয়র তার বিগত নির্বাচন পূর্বে দেওয়া ইশতেহার ঘষে মেজে নতুন শব্দ যোগ করে সেটিকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছেন।

অপরদিকে, আশ্রিত বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীও ইশতেহারের নামে কৌতুক সৃষ্টি করেছেন। যা খুলনাবাসী প্রত্যাখ্যান করেছেন।তিনি খুলনাকে বাঁচানোর আহবান জানিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদানের আহবান জানান। একই সঙ্গে তিনি বলেন, “আমাকে সুযোগ দিন আমি বদলে দেবো।” তিনি বলেন, এবার খুলনাবাসী তাদের প্রতিবাদের প্রতীক টেবিল ঘড়ি বেছে নেবে। আগামী ১২ জুন (সোমবার) সারাদিন ভোট হবে টেবিল প্রতীকের। টেবিল ঘড়ি হলো খুলনাবাসীর পবির্তনের প্রতীক।

গত বৃহস্পতিবার সকালে তিনি নগরীর রূপসা পাইকারী মৎস্য বাজার, নতুন বাজার চর, ১নং কাস্টমস ঘাট, আপার যশোর রোড, ডাকবাংলা, নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় একথা বলেন। পরে বিকেলে তিনি নিরালা তাবলীগ মসজিদে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে তিনি ১৮, ১৯, ৯ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com