শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

আরচ্যারী প্রতিযোগিতার শুভ উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ৩ এপ্রিল শনিবার টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রে আরচ্যারী প্রতিযোগিতা শুরু। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, বিকেএসপি ও ক্লাবসহ ৪১টি দল থেকে ১৭৫ জন পুরুষ ও মহিলা আরচ্যার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে (রিকার্ভ পুরুষ আরচ্যার ৮২ জন, রিকার্ভ মহিলা আরচ্যার ৩৮ জন, কম্পাউন্ড পুরুষ আরচ্যার ৩৪ জন ও কম্পাউন্ড মহিলা আরচ্যার ২১ জন) অংশগ্রহণ করেন। ৩ এপিল বিকেল ৩ টায় গেমসের আরচ্যারী প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:) এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: আনিসুর রহমান দিপু, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বয়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত ও সদস্য-সচিব মো: ফারুক ঢালী, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কর্মকর্তা, অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও টেকনিক্যাল কর্মকর্তাবৃন্দ।
৪ এপ্রিল রবিবার সকাল ৯ টায় গেমসের আরচ্যারী প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হবে। করোনাভাইরাসের কারণে সরকারের লকডাউনের সিদ্ধান্তে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুতগতিতে খেলাগুলো শেষ করা চেষ্টা করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com