বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

আমাদের সকলের চেষ্টা থাকবে খেলাধুলার উন্নয়নে আন্তরিক হওয়া

বিওএ’র নতুন সভাপতি জেনারেল শফিউদ্দিন আহমেদের সঙ্গে কাজী নাবিল ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর নব-নির্বাচিত সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যগনের সঙ্গে বিওএ ভবনের বোর্ড রুমে সৌজন্য সাক্ষাৎ করেন।

তাড়াহুড়া করে তো উন্নতি করা সম্ভব নয়। আস্তে আস্তে আমরা সকলে মিলে খেলাধুলার উন্নতি করবো। । সম্ভাবনাময় ইভেন্টগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে আরও ভাল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে না পারা খেলাগুলোর প্রতিও নজর দেয়া হবে ভবিষ্যতে ভাল করার জন্য। তিনি বলেন, আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী রয়েছেন। দেশের খেলাধুলার উন্নয়নে তিনি সব সময় সচেষ্ট। অতিতের মতো এখনও তিনি সহযোগিতার হাত বাড়তে কৃপণতা করবেন না। কাজেই আমি আশা করি অর্থ কোন সমশ্যা হবে না।

অনুষ্ঠানের প্রারম্ভে বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা এবং সহ-সভাপতি মিসেস মাহাবুব আরা বেগম গিণি, এমপি কার্যনির্বাহী কমিটির সদস্যগণের পক্ষ থেকে সভাপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। অতঃপর সদস্যগণ তাঁদের নিজ নিজ পরিচিতি তুলে ধরেন। সৌজন্য সাক্ষাত শেষে সভাপতি মহোদয় আগত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমাদের সকলের চেষ্টা থাকবে সকল খেলাধুলায় পূর্বের চেয়ে ভাল ফলাফল অর্জনের জন্য। খেলাধুলার উন্নয়নে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভক্ষণে এই দায়িত্ব পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তিনি বলেন, আমি কেবল দায়িত্ব গ্রহণ করলাম। প্রথম দিনে নির্বাহী কমিটির সবার সঙ্গে আলোচনা করেছি। আমি মনে করি এই কমিটির সবাই যার যার ফিল্ডে একজন এক্সপার্ট। তাদের সবার দক্ষতা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

আমাদের সবার আন্তরিক সহযোগিতা থাকলে আমরা আগের চেয়ে ভাল করতে পারব ইনশাআল্লাহ ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com