বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

আবাসিক হোটেলে আগুন, মৃত্যু এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ।।
চট্টগ্রামের পাহাড়তলী থানার অলংকার মোড়ের হোটেল রোজ ভিউ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনের ধোঁয়ায় আব্দুল বাকের (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে বৈদুত্যিক গোলযোগে হোটেলের স্টোর রুম থেকে লাগা আগুনের ধোঁয়া ওই কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, রাত পৌনে একটায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com