রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

আবারও বিয়ে করলেন সংগীতশিল্পী সালমা

বিনোদন ডেস্ক::

দ্বিতীয়বার বিয়ে করেছেন লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রেম নয়, পারিবারিকভাবেই এ বিয়ে হয়েছে বলে জানান তিনি। তবে বিয়ে গত ৩১ ডিসেম্বর মিডিয়ার অন্তরালে হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান।

স্বামী ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের সানাউল্লাহ নূরে সাগর। যিনি ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন। চার মাস পর ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন সাগর।

সালমা বলেন, স্বামী দেশে ফিরলে বিয়ের সংবর্ধনার আয়োজন করা হবে। তখন সবার দোয়া নেব।

কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সংগীত রিয়ালিটি শো ‘ক্লোজআপ–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন।

২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসারে কন্যাসন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিয়েবিচ্ছেদ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com