শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থনৈতিক প্রতিবেদক::

দেশের বাজারে স্বর্ণের দর আবারও বাড়ানো হচ্ছে। প্রতিবারের মতো এবারও প্রায় একই পরিমাণ দেড় হাজার টাকা পর্যন্ত দর বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট মানের স্বর্ণের দর বেড়ে এখন ৫৩ হাজার ২৬ টাকা হয়েছে। ২১ ক্যারেট মানের স্বর্ণের দর দাঁড়াল ৫১ হাজার ৩০ টাকায়।

বুধবার থেকে বাজারে নতুন দর কার্যকর করার কথা জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

দর বাড়ানোর কারণ হিসেবে মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর গত ৬ থেকে ৭ বছরের মধ্যে এখন সর্বোচ্চ। এ ছাড়া দেশি বুলিয়ন মার্কেটেও স্বর্ণের দর বেড়েছে। এ কারণে সার্বিক বিবেচনায় স্বর্ণের দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দুই দফা দর বাড়ানো হলো।

নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেটের দর বেড়ে হয়েছে ৪৬ হাজার ১৪ টাকা। তবে সনাতনী স্বর্ণের দর ২৬ হাজার ৮২৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এ যাত্রায় রুপার দরও বাড়ানো হয়নি। ৯৩৩ টাকা ভরি দরে বিক্রি হবে রুপা। নতুন দরে ২৩ ক্যারেটের প্লাটিনামের দর ধরা হয়েছে ৬৫ হাজার ২৬ টাকা। এই মানের স্বর্ণের দর এতদিন ৬৪ হাজার ১৫২ টাকা ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com