বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

আন্দোলনের নামে বিএনপি নেতারা ভাষণ শিল্পের বিকাশেই ব্যস্ত: কাদের

স্টাফ রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন:: বিএনপি শেষ কবে আন্দোলন করেছে তা আওয়ামী লীগের মনে নেই বলে মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আন্দোলনের নামে শুধু ভাষণ শিল্পের বিকাশেই ব্যস্ত।

মঙ্গলবার (৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিন জেলার ১০ উপজেলায় ত্রাণ বিতরণে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ত্রাণের নামে বন্যার্তদের মুড়ি কলা বিতরণ করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বন্যা দুর্যোগে বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দেয়। ত্রাণের নামে বন্যার্তদের মুড়ি কলা বিতরণ করে। তাদের কার্যক্রম ফটোসেশন ছাড়া আর কিছুই নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com