বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ভলিবলে নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-শুভ উদ্বোধন দিয়ে শুরু। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এর শুভ উদ্বোধন।

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ভলিবলে শুভসূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিকরা সরাসরি ৩-০ সেটে হারায় নেপালকে। সকালে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন মেয়েদের বিভাগে উজবেকিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে, নেপাল ৩-২ সেটে শ্রীলঙ্কাকে এবং কিরগিজস্তান ৩-০ সেটে বাংলাদেশকে হারায়।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, স্থাানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ভলিবল এশিয়ান সেন্ট্রাল জোনের সভাপতি মো: লতিফ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন প্রমুখ উপস্থিত ছিলেন।

 


“আমাদের লক্ষ্য আগামী এসএ গেমসে পদক আনা। দুই মাসের অনুশীলনে পদক পাওয়া সম্ভব নয়। এ কারণে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। কবে কোন টুর্নামেন্ট হবে, কারা পৃষ্ঠপোষকতা করবে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হওয়ার জন্য সারা বছর ব্যাপী আমাদের খেলা চলবে। এর প্রথম পদক্ষেপ স্কুল ভলিবল ও প্রিমিয়ার ভলিবল।”

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৫টি ও মেয়েদের বিভাগে ৬টি দল অংশ গ্রহণ করছে। পুরুষ বিভাগের দল- উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। মেয়েদের বিভাগের দল- নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

আগামীকালের খেলা (শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com