শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে ২ এপ্রিল শুক্রবার হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের জিমন্যাস্টিকস প্রতিযোগিতা শুরু হয় ১২ দল নিয়ে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
উদ্বোধনী বক্তৃতায় জিমন্যাস্টিকস নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করে সৈয়দ শাহেদ রেজা বলেন, ১ এপ্রিল বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কতৃক আয়োজিত এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে যারা জড়িত তারা সবাই নিবেদিত প্রাণ। তারা সর্বাতœক চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা আশাবাদী এ গেমসের মাধ্যমে জিমন্যাস্টিকস আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবে। জিমন্যাস্টিকসকে এগিয়ে নিতে আমাদের সভাপতি শেখ বশির আহমেদ মামুন সর্বাতœক চেষ্টা করে যাচ্ছেন, যেন আন্তর্জাতিক পর্যায়ে ভাল করতে। আমরা আশা করি এই জিমন্যাস্টিকস আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে এবং পদক জিততে সক্ষম হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিওএর উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এবং জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ আহমেদুর রহমান।
এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন সাবেক জিমন্যাস্ট হাসনা হেনা হ্যাপি।