মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

আজ রণবীর-দীপিকার বিয়ে, ২৮ নভেম্বর রিসেপশন

বিনোদন ডেস্ক::

অবসান হচ্ছে সব জল্পনা-কল্পনা। ‘স্রেফ বন্ধু’ এই বাক্য থেকে রণবীর সিংয়ের ঘরণী হচ্ছেন দীপিকা। সেটা হচ্ছেন আজই। ইতোমধ্যে বিয়ের অতিথিরা পৌঁছে গেছেন ইতালির লেক কোমোতো এলাকার ‘ভিলা দেল বালবিয়েনেল্লো’ রিসোর্টে।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে বলিউড দুই স্টার রণবীর-দীপিকার বিয়ের অনুষ্টান। এ বিষয়ে রণবীরের হেয়ারস্টাইলিস্ট নিতাশা গৌরব বিষয়টির সত্যতা প্রকাশ করে একটি টুইটও করেন। তাতে কোনো ছবি সংযুক্ত ছিল না। ধারণা করা হচ্ছে, বিবাহ পূর্ববর্তী কোনো অনুষ্ঠান হয়েছিল সেটি। অনুষ্ঠানস্থলে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, এক সপ্তাহের জন্য এই রিসোর্টে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিয়েতে আগত অতিথিদের কোন প্রকার উপহার আনা নিষেধ করেছেন আগেই। তবে চাইলে অতিথিরা দীপিকার দাতব্য সংস্থা দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশনে অর্থ সাহায্য দিতে পারেন বলে জানিয়েছে নতুন বর-কণে।

বিয়ে ইতালিতে হলেও দিচ্ছে ভারতীয় নিয়ম মেনেই। এরই মধ্যে ভারত থেকে উড়ে এসেছেন গায়িকা হর্ষদীপ কৌর। তিনি আবার দীপিকা অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে ‘কাবিরা’ গানটি গেয়েছিলেন। তিনি গান গাইবেন বিয়েতে। তার সঙ্গে বাজাবেন সঞ্জয় দাস, ববি পাঠক ও ফিরোজ খান।

বিয়ের দিন দীপিকা পরছেন সাদা-সোনালি রঙের শাড়ি (দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ের সময়) এবং লাল লেহেঙ্গা-চোলি (সিন্ধি রীতিতে বিয়ের সময়)। অন্যদিকে রণবীরকে দেখা যাবে শেরওয়ানিতে।

বিয়ের খাবারের মেন্যুতে যা থাকছে:

বর-কনে ভারতের ভিন দুই রাজ্যের হওয়ায় খাবারের তালিকায় সনাতনি দক্ষিণ-ভারতীয় খাবারের সঙ্গে থাকবে পাঞ্জাবি সনাতনি খাবারদাবারও। থাকছে বিশাল একটা ওয়েডিং কেক। এই কেক কাটবেন নবদম্পতি। সুইজারল্যান্ডের কোনো এক বিখ্যাত শেফ এই কেক বানাবেন বলে জানা গেছে। বিয়ের ডেজার্টও হবে স্পেশাল। আর সেগুলোও হবে সুইজারল্যান্ডের বিশেষ সব ডেজার্ট।

২৮ নভেম্বর মুম্বাইয়ে এই জুটির রিসেপশন হবে। আর সেটা হবে দ্য গ্র্যান্ড হায়াতে। এই বিবাহোত্তর অনুষ্ঠানে খাবারের মেন্যুতে থাকবে স্পেশাল বাটার চিকেন ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের রান্না, মোগলাই, চায়নিজ, কন্টিনেন্টালসহ আরো অসংখ্য পদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com