শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

আগ্রাবাদে ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সব বাণিজ্যিক ব্যাংক সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ওই অঞ্চলে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশে ব্যাংকের অফ সাইড সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

৮ এপ্রিল রোববার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম যাতে ব্যহত না হয় এ জন্য কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দেয়।

এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে এই সংক্রান্ত সমস্যার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সব বাণিজ্যিক ব্যাংক সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়।

ব্যবসায়ীদের ধারনা বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে বন্দরে পণ্য জট কিছুটা হলেও কমবে। আর ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com