বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

আগামী ৩ ফ্রেব্রুয়ারি প্রিমিয়ার ফুটবল লিগ শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশের শীর্ষস্থানীয় ১২ ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে প্রিমিয়ার লিগ ঘরোয়া ফুটবল লিগ শীর্ষ প্রতিযোগিতাটি শুরুর লড়াই হতে যাচ্ছে আগামী ৩ ফ্রেব্রুয়ারি। দীর্ঘ এই মহামারি করোনার কারনে প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর আবার শুরু হতে যাচ্ছে। চার ভেন্যুতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে লিগের ত্রয়োদশ আসর। রাজধানীর স্থানীয় একটি হোটেলে রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে লিগের লোগো উন্মোচন করা হয়। নতুন আসরের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে লিগ আয়োজনের সন্তুষ্টি ঝরল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের কণ্ঠে।

ঘরোয়া ফুটবলের এবারে সর্বোচ্চ আসর শুরু হবে।

“আমি যখন ২০০৮ সালে প্রথম নির্বাচন করে আসি, তখন কিছু টুর্নামেন্ট দুই-এক বছর বন্ধ ছিল। সবচেয়ে বড় সম্যস্যা ছিল, লিগই ছিল না! পেছনের দশ বছরে দুবার লিগ হতো, একবার হতো না। আমি শুনেছি খেলোয়াড়রা লিগ হয় না বলে মিছিল করেছে, হরতাল করেছে খেলার জন্য।”

আমি প্রতিবছর মাঠে ফুটবল রাখব। ১২ বছরে কোনো মৌসুমেই লিগই বাতিল হয়নি। মহামারি করোনায় যখন সবকিছু বন্ধ ছিল, তখনও লিগ চালিয়ে গিয়েছি, কোন খেলোয়াড়দের যাতে কোন অসুবিধা না হয় তাদের ফ্যামিলি চালাতে পারে।

এবারের লিগের প্রতিটি দলেই আছে মানসম্পন্ন বিদেশি খেলোয়াড়। বসুন্ধরা কিংসে যেমন আছে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো, জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস, ইরানের ডিফেন্ডার খালিদ শাফিই। আবাহনীতেও আছে ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেস রদ্রিগেজ এবং রাফায়েল অগাস্তো, ইরানের মিলাদ শেখ সুলেমানি, কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা দেনিয়েল কলিনদ্রেস।

এছাড়া অনান্য দলেও আছে মালি, গাম্বিয়া, নাইজেরিয়া থেকে আসা ভালো মানের খেলোয়াড়। সব মিলিয়ে লিগ জমবে বলে মনে করেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

“আমার কাছে মনে হয়েছে, ক্লাবগুলোর বিদেশি খেলোয়াড় নেওয়া এবার অনেক ভালো হয়েছে। ক্লাবগুলো আন্তর্জাতিক মানের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে ভালো মানের খেলোয়াড় এনেছে। এবার আমার মনে হয়, চ্যাম্পিয়নশিপ লড়াইটা জমজমাট হবে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com