বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

দ্বিতীয় ওয়ানডে আফগানিস্তানকে হারাতে পারলেই সিরিজ জয়ের সঙ্গে শীর্ষে উঠবে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার আগে নেট অনুশীলনে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম:: আফগানিস্তানকে প্রথম ওয়ানডে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী। আর দ্বিতীয় ওয়ানডেতেও জেতার আশায় আছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকালের ম্যাচ জিতলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হয়ে যাবে।

আর এই দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয়ের সঙ্গে শীর্ষে উঠবে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জয়। শুধু সিরিজ জয়ই হবে না, ওয়ানডে বিশ্বকাপের সুপারলিগে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে যাবে বাংলাদেশ। সবার আগে ১০০ পয়েন্টও জমা করে ফেলবে তামিমবাহিনী। আগামীকালের ম্যাচ জিতলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হয়ে যাবে।

এই সিরিজ জয় হলে বাংলাদেশ শুধু সিরিজ জয়ই হবে না, ওয়ানডে বিশ্বকাপের সুপারলিগে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে যাবে। একটি উইকেট বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ভাগ্যই বদলে দিল। দুই দলের চেহারাই পাল্টে দিল। একদল, হতাশায় ডুবল। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। আরেকদল, হতাশ হতে হতে চাঙ্গা হয়ে গেল। বিপর্যস্ত হওয়া দলটি আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে চাঙ্গা হয়ে যাওয়া দলটি বাংলাদেশ। আর উইকেটটি? বাংলাদেশের সপ্তম উইকেট। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের সপ্তম উইকেট পড়লেই দুই দলের এখনকার চেহারা পুরো ভিন্ন হয়ে যেত। মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব তা হতে দেননি। অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জেতান। তাতে করে এখন হাস্যোজ্জল দলটি বাংলাদেশ হয়ে গেছে।

আফগানিস্তান যে বিপর্যস্ত অবস্থায় আছে, এর সুযোগ আগামীকাল ভালোভাবেই নিতে হবে। প্রথম ওয়ানডের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ওয়ানডেতেও জিততে হবে। সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে হবে। না হলে হারলে সিরিজে ১-১ সমতা আসবে। তখন ২৮ ফেব্রুয়ারিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজের ফয়সালা হবে। আগামীকালই সিরিজ জয় নিশ্চিত করে নিতে না পারলে তখন বিপদও ঘাগে চাপতে পারে। প্রথম ওয়ানডেতেই বিপদে পড়ে বাংলাদেশ। ১১৫ বলে ১১ চার ও ১ ছক্কায় অপরাজিত ৯৩ রান করে আফিফ ও ১২০ বলে ৯ চারে অপরাজিত ৮১ রান করে মিরাজ ম্যাচ জেতান। ৬ উইকেট পড়ার পর আর কোন পড়তে দেননি। উইকেট পড়লেই যে বিপত্তি আসত! সেই বিপত্তি আসতে দেননি। একগাঁদা রেকর্ড গড়ে দুইজনই দলকে জেতান।

রান তাড়া করতে গিয়ে বিশ্বরেকর্ড গড়া জুটি গড়েন। সপ্তম উইকেটে রান তাড়া করায় সেরা জুটি গড়েন মিরাজ ও আফিফ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটিই। ২০১৬ সালে ইংল্যান্ডের জস বাটলার ও ক্রিস ওকসের ১৩৮ রানের জুটিটি আগের রেকর্ড ছিল। তবে রানের দিক দিয়ে সপ্তম উইকেটে মিরাজ ও আফিফের জুটির চেয়ে উপরে আছেন শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালে করা জস বাটলার ও আদিল রশিদের ১৭৭ রানের জুটি। জুটিটি ৩ রানে এগিয়ে। এত দ্রুত ৪৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এত অল্প রানে, ৫০ রানের মধ্যে ৬ উইকেট হারানোর পর ওয়ানডেতে সর্বোচ্চ জুটিও গড়েন। সপ্তম উইকেটে বাংলাদেশের সেরা জুটিও এটি। আফগানিস্তানের বিপক্ষে যে কোন উইকেটে সেরাও জুটিও গড়েন মিরাজ ও আফিফ।

নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ইতিহাস গড়া জয়ের মধুর স্মৃতি সামনে এনেছেন মিরাজ-আফিফ

একটি উইকেট আর দুই ব্যাটসম্যান বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ইতিহাস গড়া জয় পায় বাংলাদেশ। সেই মধুন স্মৃতিও টেনে আনেন মিরাজ ও আফিফ। ম্যাচটিতে ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান (১১৪) ও মাহমুদুল্লাহ রিয়াদ (১০২*) মিলে পঞ্চম উইকেটে রেকর্ড ২২৪ রানের জুটি গড়ে ম্যাচ জেতান। বাংলাদেশ সেমিফাইনালেও খেলে। সেই জুটি এবং জয়কেও যেন হার মানিয়েছে মিরাজ-আফিফের জুটি ও জয়। কারণ, সাকিব ও রিয়াদ স্বীকৃত অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন।

সাকিবের প্রায় ১১ বছর, ১৭৫ ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। রিয়াদের প্রায় ১০ বছরে ১৪৩ ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। দলের কান্ডারিও হয়ে গিয়েছিলেন তারা। কিন্তু মিরাজ ও আফিফ সেই তুলনায় এতটা অভিজ্ঞ হয়ে ওঠেননি। আফিফ দেড় বছরে ৭টি ওয়ানডে খেলেনে। আর মিরাজ প্রায় ৬ বছরে ৫২ ওয়ানডে খেলেন। এই বিচারে কার্ডিফের ইতিহাস গড়া জয়কেও হার মানিয়েছে এই জয়। ঐতিহাসিক এক জয়ই মিলেছে।

সিরিজ জয়ের সঙ্গে সুপারলিগের পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে যাবে বাংলাদেশ। আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারালে আরও ১০ পয়েন্ট মিলবে। সবার উপরে উঠে যাওয়া যাবে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সুপারলিগের পয়েন্ট তালিকায় সেরা আট দলের একটি হতে হবে। আগামীকাল জিতলে সেই পথে আরও একটু এগিয়ে যাবে বাংলাদেশ।

এই জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস দিয়েই এখন দ্বিতীয় ওয়ানডেতেও জয় তুলে নিতে হবে। তাহলে ২০১৬ সালের পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজেও জয় মিলে যাবে। সেই সঙ্গে সুপারলিগের পয়েন্টে সব দলকে পেছনে ফেলা যাবে।
পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা ইংল্যান্ড (৯৫ পয়েন্ট) থেকে এখন ৫ পয়েন্ট দুরে আছে বাংলাদেশ (৯০ পয়েন্ট)

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com