বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম ॥ আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। টাইগারা দুই ম্যাচ জিতে ২০ পযয়েন্ট পেযয়েছে। এমনকি ওয়নডে বিশ্বকাপের সুপারলিগে পযয়েন্ট তালিকায় সবার আগে ১০০ পযয়েন্টও পেয়েছে বাংলাদেশ। সবার উপরেও উঠে গেছে তামিমরা। এখন আগামীকাল দুই দলের মধ্যকার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিতে জিততে পারলে আরও ১০ পযয়েন্ট মিলবে বাংলাদেশের ঝুলিতে। আফগানিস্তানকে আগামীকালও হারাতে পারলে হোয়াইটওয়াশ করার সঙ্গেই আরও ১০ পযয়েন্ট মিলবে। তাই করতে চায় বাংলাদেশ। ‘আমাদের পরের লক্ষ্য হলো আরও একটা ম্যাচ জিতে ১০ টা পয়েন্ট নিতে পারলে দলের জন্য অনেক ভালো হবে’।
আগামীকালের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ উজাড় করে খেলার জন্য। আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।” প্রথমবারের মতো আফগানিস্তানকে দ্বিপক্ষীয় কোন সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ মিলেছে। সেই সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানে জিতে। এবার ইতিবাচক থেকে জয় তুলে নিতে চায় প্রথম ওয়ানডের ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ।
তিনি বলেছেন, ‘সিরিজ জেতার চেযয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ১০ টা পযয়েন্ট। সেরা ৮ দলই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। সিরিজ জিতছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো কথা। আমাদের পরের লক্ষ্য হলো আরও একটা ম্যাচ জিতে ১০ টা পযয়েন্ট নিতে পারলে দলের জন্য অনেক ভালো হবে। কারণ, সামনে হয়তো আরও ভালো সুযোগ আসবে। হয়ত আরও বড় চ্যালেঞ্জও আসবে। তবে আমি মনে করি, এই ১০ টা পযয়েন্ট যদি আমরা নিতে পারি, তখন আমাদের জন্য আরও সহজ হযয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো। আমরা ইতিবাচক চিন্তা করছি। ইনশাআল্লাহ, কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ সামর্থ্য দিযয়ে খেলার। ১০ টা পযয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’

মাশরাফি বিন মর্তুজা এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটাররা এখনও দাপটের সঙ্গে বাংলাদেশ দলে খেলছেন। প্রচুর ম্যাচ জিতিযয়েছেনও তারা। এখনও জেতান। এই সিনিয়র ক্রিকেটারদের দেখেই শেখেন মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাসরা। ‘তাদেরকে দেখেই তো শিখি’
তাই জানান মিরাজ। বলেন, ‘তাদেরকে (সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ) দেখেই তো শিখি। যারা অভিজ্ঞ আছেন তারা বাংলাদেশকে অনেক বড় অর্জন এনে দিযয়েছেন। আজ আমরা বাংলাদেশের যে অবস্থান আছে এটাতে অবশ্যই তাদের অবদান দিতে হবে। তারা যেভাবে বাংলাদেশকে একধাপ উপরে নিযয়েছেন। তো আমরা তাদের দেখেই শিখি। যতটা তাদের দেখে শিখবো সেটা আমাদের ক্যারিয়ারের জন্যই ভালো। অবশ্যই তারা অনেক এমন ম্যাচ জিতিযয়েছেন। আমরা ওই সময় চিন্তা করতাম, আমরাও যদি সুযোগ পাই তবে আমরাও চেষ্টা করবো ম্যাচ জেতাতে। তো ওই আত্মবিশ্বাস ছিল মাঠের (প্রথম ওয়ানডেতে) মধ্যে। আমাদের যখন ৫০ হযয়ে গেল তখন নিজেদের বলছিলাম যে আমরা যদি ম্যাচ না জিতি তবে এই ৫০ এর কোন দাম থাকবে না। যদি জিতে যাই তবে এটা আমাদের জন্য ভাল একটা অর্জন হবে।’