বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা দুপুরে 

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব, কলাবাগান এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর পাশাপাশি সারাদেশে একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com