বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: আইপিএলে এবার দল বেড়েছে দুটি। ফলে প্রতিযোগিতার নিলাম হতে যাচ্ছে আরও আকর্ষণীয় ও বড়। মেগা ইভেন্টের মেগা নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই তারকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।
সারাবিশ্ব থেকে এবার নিলামে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ১ হাজার ২১৪ জন খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর নিলামের দুই দিন আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ থেকে এবারের নিলামে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। যদিও নিয়মিত খেলে আসছেন শুধু সাকিব ও মোস্তাফিজ। ২০২২ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ৪৯ ক্রিকেটারের তালিকায় নাম আছে বাংলাদেশের দুই তারকার। এই তালিকায় উল্লেখযোগ্য বিদেশির মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো, ট্রেন্ট বোল্ট।