শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

আইপিএলের বাকি ম্যাচ আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক::

মহামারী করোনাভাইরাসের প্রভাবে ৩১ ম্যাচ বাকি থাকতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

কয়েক দফা এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে ঠিক কবে থেকে আরম্ভ হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে সব বিদেশি খেলোয়াড়দের দলে পাওয়ার বিষয়টিও রয়েছে অনিশ্চয়তায়। আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পাওয়া গেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে শঙ্কা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের ভাবনায় ফেলেছে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিসিসিআই ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হয়ত পাওয়া যাবে। তবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com