বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির বালক বিভাগের ফাইনালে উঠেছে মৌলভীবাজার ও চট্টগ্রাম। বালিকা বিভাগের ফাইনাল হবে ঝিনাইদাহ ও নড়াইলের মধ্যে। ঐতিহ্যবাহী পল্টন মাঠে বালক বিভাগের ফাইনাল শুরু হবে বিকাল সাড়ে ৫টায়, বালিকা বিভাগের ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
১ জানুয়ারি ২০২২ শনিবার সন্ধ্যায় বালকদের সেমিফাইনালে মৌলভীবাজার ৩৪-২৮ পয়েন্টে কুমিল্লাকে ও চট্টগ্রাম ৩৪-১৬ পয়েন্টে গোপালগঞ্জকে হারায়। ম্যাচ দুটিতে সেরা খেলোয়াড় হয়েছে মৌলভীবাজারের মো. জুবায়ের ও চট্টগ্রামের অজুং মারমা। বালিকাদের সেমিফাইনালে ঝিনাইদাহ ৩৯-২৭ পয়েন্টে দিনাজপুরকে ও নড়াইল ৫৩-১৩ পয়েন্টে বরিশালকে হারায়। দুই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে ঝিনাইদাহের রাত্রী ও নড়াইলের ছন্দা।

ফাইনালে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; উপস্থিত থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত থাকবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।