বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : নতুন বছরে নতুন কিছুর আশায় বাংলাদেশের কাবাড়ি খেলোয়াড়দের। ২০২১ সালও পুরনো হয়ে যাবে। ২০২২ সাল শুরু হয়ে যাবে। নতুন বছর শুরু হবে। তাই এই আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে সবার আশা এই নতুন বছরে নতুন কিছু করা। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। যদিও এই খেলাটি জনপ্রিয়তার নিরিখে ফুটবল-ক্রিকেটের চেয়ে অনেক পিছিয়ে। কিন্তু খেলাটি ভালবেসে এই খেলাতেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চান অনেকেই। তারা ঢাকার পল্টনের আউটার স্টেডিয়ামে চলমান আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্ব খেলতে এসেছেন।

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চুড়ান্ত পর্বের শুক্রবার ৩১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনালে ১ জানুয়ারি ২০২২ নতুন বছর শনিবার ময়মনসিংহ-দিনাজপুর, বরিশালÑব্রাক্ষ্মনবাড়িয়া, ফরিদপুরÑঝিনাইদাহ ও নড়াইলÑবগুড়া মুখোমুখি হবে। বালকদের শেষ আটে মৌলভীবাজারÑরংপুর, গোপালগঞ্জÑবগুড়া মুখোমুখি হবে। বালকদের কোয়ার্টার ফাইনাল সকাল ৯টা ও বালিকাদের খেলা সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে। কোয়ার্টার ফাইনাল জয়ী দল শনিবারই সন্ধ্যায় সেমিফাইনালে মুখোমুখি হবে।
শনিবার বালিকাদের গ্রুপ পর্বে ব্রাক্ষ্মনবাড়িয়া ২৯-২৬ পয়েন্টে জয়পুরহাটকে, ফরিদপুর ২৭-২৬ পয়েন্টে খাগড়াছড়িকে, বরিশাল ৪৫-২৪ পয়েন্টে দিনাজপুরকে, নড়াইল ৪৫-১৩ পয়েন্টে জামালপুরকে, ময়মনসিংহ ৬০-২৩ পয়েন্টে ঢাকাকে, বগুড়া ৬৬-২৪ পয়েন্টে হবিগঞ্জকে, লালমনিরহাট ৩৮-২২ পয়েন্টে কুমিল্লাকে ও ঝিনাইদাহ ৮০-১৩ পয়েন্টে বরগুনাকে হারায়।
বালক বিভাগে মৌলভীবাজার ৩৮-২৮ পয়েন্টে বগুড়াকে, কুমিল্লা ৩৭-২৭ পয়েন্টে কিশোরগঞ্জকে, রংপুর ৪০-৩৩ পয়েন্টে লালমনিরহাটকে, যশোর ৪৮-২৮ পয়েন্টে বরিশালকে, রাজশাহী ৪৭-৩০ পয়েন্টে হবিগঞ্জকে, গোপালগঞ্জ ২১-২০ পয়েন্টে ঢাকাকে, হারায়। সাতক্ষীরা ও ঝালকাঠির ম্যাচ অমিমাংসিত ছিল ২৮-২৮ পয়েন্টে।
আমি যখন ক্লাস সিক্সে তখন স্কুলে ট্রেনিং হতো। তখন থেকেই আমার লক্ষ্য ছিল কাবাডি খেলব, নিজেকে দেশের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবো। মেয়েদের খেলার বিষয়ে নানা প্রতিবন্ধকতা থাকে। আমারও সামাজিক প্রতিবন্ধকতা ছিল। অভিবাকদের অনেকে বলতেন- আপনাদের মেয়ে হাফপ্যান্ট পড়ে খেলছে। এটা দেখতে কেমন লাগে? এ কথা শোনার পরও আমার বাবা-মা পুরোপুরি সাপোর্ট দিয়ে গেছেন। বাবা বলতেন- আমার মেয়ে খেলছে, তাকে নিয়ে আমি গর্বিত।
তৃনমূলে খেলাটা কঠিন। অনেক মেয়ে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। ক্লাস ফাইভে পড়া অবস্থায় অনেক মেয়ের বাল্য বিবাহ হচ্ছে। এ কারণে তৃনমূলের অনেক প্রতিভা হারিয়ে যায়। পাশাপাশি অনেক পরিবার মেয়েদের খেলাকে সমর্থন করেনা। খেলাধুলা চালু থাকলে বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ থেকে মুক্ত থাকতে পারবে সমাজ। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে কাবাডিতে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারব। আমাদের সে সম্ভাবনা রয়েছে।
আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। ২০১৮ সালে যুব দলের প্রশিক্ষণ ক্যাম্পে ছিলাম। তারপর থেকে আমি খেলাটি নিয়ে আরও আগ্রহী হয়েছি। সুযোগ থাকলে আমি নিজেকে দেশের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই।