বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
মুজিবুর রহমানা বাবু, ই-কণ্টটোয়েন্টিফোর ডটকম : এবার টি২০ বিশ^কাপের ফাইনালে দুবাইয়ে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ের সিন্ধান্ত নেয়। নিউজিল্যান্ড ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে। অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দারুণ ব্যাটিংয়ে ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে কিউরা। ৪৮ বলে ৮৫ রান করে আউট হন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক ফলে অন্যদিকে ডেভন কনওয়ের ইনজুরির কারণে কিউইদের হয়ে একাদশে ফেরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম সেইফার্ট।
ওপেনিংয়ে ২৮ রান যোগ করা নিউজিল্যান্ড চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায়। ৮ বলে ১ ছক্কায় ১১ রান করে জস হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ড্যারিল মিচেল। এরপর মার্টিন গাপটিলের সঙ্গে যোগ দেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা ধরে খেলার মানসিকতায় ৪৫ বলে ৪৮ রান যোগ করে এ জুটি। পাওয়ার প্লেতে’ তে নড়বড়ে নিউজিল্যান্ড বৃত্তের সুবিধা কাজে লাগাতে পারেনি। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে কিউইরা। এ সময়ে আসে মাত্র ৩টি চার ও ১টি ছক্কা। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে হাসফাস নিউজিল্যান্ড প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে যোগ করে মাত্র ৫৭! রান রেট ৫.৭।
উইকেট মন্থর। বল ব্যাটে আসছিল থেমে থেমে। এমন উইকেটে শট খেলাও ছিল কঠিন। বিপজ্জনক হয়ে ওঠা উইলিয়ামসন ও গাপটিলের জুটি ভাঙেন এ্যাডাম জাম্পা। অসি লেগস্পিনারের ঘূর্ণিতে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন গাপটিল। ৩৫ বলে ২৮ রান করে সাজ ঘরে ফেরেন এই তারকা ওপেনার।
ম্যাচের তৃতীয় ওভারেই অবশ্য ফিরতে পারতেন গাপটিল। বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন গ্লেন ম্যাক্সওয়েল। ওপেনার ডিরেল মিচেল লং সীমানা পার করেন অতি সহজে। অফস্পিনার তৃতীয় বলে উইকেট পেয়ে যেতে পারতেন। তার শর্ট বল কাট করতে চেয়েছিলেন ১০ রানে ব্যাটিং করা গাপটিল। টাইমিং মেলেনি। ব্যাটে লেগে বল যায় উইকেটের পেছনে।
কিন্তু অস্ট্রেলিয়ার সেমিফাইনালের নায়ক ম্যাথু ওয়েড বল তালুবন্দী করতে পারেননি। গাপটিল বল খেয়েছেন কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তবে এরপর উইলিয়ামসনের সঙ্গী হন গ্লেন ফিলিপসের জুটিটা ছিলো সত্যি দূর্দান্ত। তৃতীয় উইকেটে মাত্র ৩৭ বলে দলীয় ভান্ডারে ৬৮ রান যোগ করেন এই দু’জনে। ১৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১৮ রান করে হ্যাজেলউডের শিকারে পরিনত হন ফিলিপস। দূর্ভাগ্য আশা জাগিয়েও সেঞ্চুরি পাননি উইলিয়ামসন।
ইনিংসের ১৮তম ওভারে ১০ চার ও ৩ ছক্কায় ৮৫ রান করে আউট হন নিউজিল্যান্ড অধিনায়ক। ৭৪তম টি২০তে এটি তার ১৪তম হাফ সেঞ্চুরি। জিমি নিশাম ৭ বলে ১ ছক্কায় ১৩ এবং টিম সেইফার্ট ৬ বলে ১ ছক্কায় ৮ রান করেন ।