বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

অলরাউন্ডার সাকিব ইস্যুতে চরম ক্ষেপেছেন বিসিবি সভাপতি- পাপন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের সিরিজের জন্য যে দল নির্বাচন করা হয়েছিল, সেখানে নাম ছিল বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের। আফগানিস্তানের বিরুদ্ধে ৩টি এক দিনের ম্যাচ এবং দু’টি টি- ২০ ম্যাচে ৭৪ রান এবং সাতটি উইকেট নিয়েছেন সাকিব।

বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান এমনই ইঙ্গিত দিয়েছেন। আবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মন দিয়ে খেলতেও পারেননি। খেলা উপভোগ করেননি। অথচ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে আগেই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন। দুবাই যাওয়ার আগে হঠাৎ এমন উল্টা পাল্টা কথা বলেছেন সাকিব আল হাসান। তাতেই ক্ষেপেছেন বিসিবি সভাপতি। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে নাও যেতে পারেন

দএয়ারপোর্টে যাওয়ার সময় ফোনে বলে দেওয়া, এটা হয় না‘বিসিবি সভাপতি (পাপন) জানিয়েছেন, ‘ওর এসব কথাবার্তা নিয়ে আমি মোটেও বিচলিত নই। ওকে হয়তো শারীরিক ও মানসিকভাবে কিছু একটা ডিস্টার্ব করছে। সেটা হতেই পারে। ওর যদি কোনো সমস্যা থাকে, আমাদেরকে বলতে পারে। এয়ারপোর্টে যাওয়ার সময় ফোনে বলে দেওয়া, এটা হয় না। সবার সঙ্গে ওর অ্যাকসেস আছে, জৈব-সুরক্ষা বলয়ও নেই। আমাদের সঙ্গে বসতে পারত সে, খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনা করতে পারত।

কিন্তু হঠাৎ করে একেকটা চমক দেওয়া, এটা করে কী লাভ হচ্ছে, কেন করছেৃ তবে অনেকে পছন্দ করে, আমাদের দেশে অনেকে পছন্দ করে ‘ দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের না খেলার ইঙ্গিত দেওয়া নিয়ে পাপন বলেছেন, ‘ঝামেলা তো হচ্ছেই। আমাদের (বোর্ডের) কিছু হচ্ছে না, তবে ঝামেলা হচ্ছে টিম ম্যানেজমেন্টের, ঝামেলা কোচিং স্টাফদের, ঝামেলা অধিনায়কদের। অধিনায়ক আর কোচ তো জানেই না সাকিবের এই কাহিনী, আমি নিশ্চিত। খালেদ মাহমুদ সুজন এতদিন ওর সঙ্গে ছিল, সাধারণত পরিকল্পনা নিয়ে সাকিবের সঙ্গে আলোচনা করে, সুজনকে জিজ্ঞেস করলেও, সেও জানে না। আকাশ থেকে পড়েছে।’

আমি সবাইকে ক্লিয়ার কাট বলে দিয়েছি, ও (সাকিব) যদি কোনো ফরম্যাটে খেলতে না চায়, কোনো অসুবিধা নেই‘
সাকিবের উপভোগ না করা নিয়ে পাপন বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ‘যে জিনিসটা আমি কিছুতেই এখন মেনে নিতে পারছি না, ঘটনাটা কী, পৃথিবীর যে কোনো ক্রিকেট খেলোয়াড়ের স্বপ্ন হলো জাতীয় দলে খেলা। যখন দল জেতে, আর সেখানে সে খেলে থাকলে, এর চেয়ে খুশির আর কিছু থাকে না। কিন্তু সাকিব বলছে, আফগানিস্তান সিরিজে ওয়ানডে, টি-২০, কোনোটিই উপভোগ করেনি।

আমরা যে সিরিজ (ওয়ানডে) জিতলাম, সেটাও উপভোগ করেনি। প্রথম টি২০ জিতলাম, তার মানে সেটিও উপভোগ করেনি? কেন! আমি সবাইকে ক্লিয়ার কাট বলে দিয়েছি, ও (সাকিব) যদি কোনো ফরম্যাটে খেলতে না চায়, কোনো অসুবিধা নেই।

মৌখিকভাবে বলে লাভ নেই, যা-ই করতে চায়, লিখিত দিক‘
সাকিবকে তার চূড়ান্ত সিদ্ধান্ত আনষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে। পাপন জানান, ‘মৌখিকভাবে বলে লাভ নেই, যা-ই করতে চায়, লিখিত দিক। কারণ, আগে বলেছিল খেলবে। এখন বলছে খেলবে না। এজন্যই লিখিত দরকার। আমার ধারণা, ও (সাকিব) মেন্টালি ডিস্টার্বড কোনো কারণে। দুদিন সময় নিয়েছে। মাথা ঠা-া করে ভাববে। কী চায়, তা আমাদেরকে জানাবে। বোর্ড এরপর সিদ্ধান্ত নেবে।’

‘আপনারা বদলান, খেলোয়াড়রাও বদলাবে’
বর্তমান পরিস্থিতিতেও সাকিবের বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি। পাপন বলেন, ‘সাকিব কোনো সিরিজে না গেলে কেউ কিছু বলবে না। কিন্তু কোনো সিরিজে যদি বাদ দেই? তখন আপনারা বোর্ডের বিরুদ্ধে যে হুলস্থূলটা বাঁধাবেন, এটা চিন্ত করে দেখেন। আপনারা বদলান, খেলোয়াড়–ুরাও বদলাবে।’

আমার পক্ষে আসলে এগুলো মেনে নেওয়া খুব কঠিন‘
ক্রিকেটারদের এসব আচরণের জন্যই বিসিবি সভাপতি হতে চাননি পাপন, এমনটিই জানান। ক্ষোভ প্রকাশ করেন, ‘আজ থেকে ৭-৮ মাস আগে যখন বলেছি, এটার পেছনে এসব কারণ ছিল। আমি এবার বিসিবি সভাপতি হতেই চাইনি এই কারণে। এটাই একমাত্র কারণ। আমার পক্ষে আসলে এগুলো মেনে নেওয়া খুব কঠিন। এটা আপনারা বোঝেন না? এগুলো জিজ্ঞেস করার কী আছে।’

‘চুক্তির খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী খেলতে বাধ্য’

সঙ্গে যোগ করেন, ‘এরা আমাদের দেশের জন্য অনেক অবদান রেখেছে। আমাদের দেশকে অনেক বছর ধরে সার্ভিস দিয়েছে, তারা সত্যিকারের সুপারস্টার। একটা সময় তারা অবসরে যাবে। এটা হতেই পারে যে সব ফরম্যাটে খেলবে না এখন। কিন্তু আমরা তো এটা মেনে নিয়েই জানতে চাচ্ছি আগে থেকে, কে কোন ফরম্যাট খেলতে চায়। চুক্তির খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী খেলতে বাধ্য। আমি কারও জন্য ছাড় দিব, কারও জন্য কঠিন হবো এটা আমার পক্ষে সম্ভব না। আমি এজন্য এবার বিসিবি সভাপতি হতে চাইনি। জানি আমি যদি হই, এমন হবে এবং আমাকে এমন বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে যা কঠিন সিদ্ধান্ত, যা দেশের মানুষ চায় না, আপনারাও চান না। কিন্তু আমার পক্ষে এগুলো মেনে নেওয়া সম্ভব না। আমি যতটুক পারি চেষ্টা করছি। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না।’

নাজমুল বলেন, “আমি সকলকে বলেছি, যদি কেউ খেলতে না চায় তা হলে আগে থেকে জানাতে হবে। কিন্তু এ রকম করা উচিত নয়।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com