রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কার আয়ের উৎস শুধুমাত্র বলিউড ছবিতে সীমাবদ্ধ নেই। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর ভারত ছাড়াও আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। তাছাড়া মডেলিং’ রয়েছে আয়। ফোর্বস’এর হিসেবে প্রিয়াঙ্কার মোট আয়ের ৫০ শতাংশ আসে এই এন্ডর্সমেন্টগুলি থেকে।
ফোর্বস বলছে ২০১৬ থেকে ১ জুন ২০১৭ সাল এই এক বছরে প্রিয়াঙ্কা ১০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। ভারতীয় মুদ্রায় ৭০ কোটি টাকা। এই মোট আয়ের মধ্যে অবশ্য প্রিয়াঙ্কার হলিউড ও কোয়ান্টিকো সিরিজের আয়ও রয়েছে। ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়েছে যে ‘কোয়ান্টিকো’-র এক একটি সিজনের জন্য প্রিয়াঙ্কা ৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেন। এবিসি টিভি-র আরও একটি সিটকমেও দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। সব মিলিয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের তালিকায় ক্রমশই উপরে উঠে আসছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া