বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ড্রেজার জব্দ ও ধ্বংস

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ড্রেজার জব্দ ও ধ্বংস

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়িঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চেংগারকুল (পৌরসভা) ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

৯ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে দুইটি ড্রেজার মেশিন বিকল, একটি ড্রেজার মেশিন জব্দ এবং প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সিন্ডিকেট আকারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে সরকারের কোটি কোটি টাকার বেড়িবাঁধ, সড়ক ও অবকাঠামো হুমকির মুখে পড়ছে।  ভটভটি, নছিমন ও করিমনে বালু পরিবহন পরিবেশ ও উন্নয়ন প্রকল্পের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলেও তারা জানান।

অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত সটকে পড়ে। অভিযান পরিচালনাকারী ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com