বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

অধিনায়ক রিয়াদের প্রশংসায় পঞ্চমুখ সাকলায়েন

মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ২৪ ডটকম : পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভারে নাটকীয়তা দেখার মিলেছে। শেষ ওভারে গিয়ে বাংলাদেশ জয়ের আশাও তৈরী করে। কিন্তু শেষ বলে গিয়ে হারে। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ওভারে অসাধারণ বোলিং করেন যার কোন তুলনা নেই। তিন উইকেট তুলে নেন দিয়াদ। তাতে করে ম্যাচ জয়ের আশাও জাগে।

শেষে যখন শেষ বলে ২ রান দরকার ঠিক সেই সময় গিয়ে মোহাম্মদ নেওয়াজ বাউন্ডারি মেরে ৫ উইকেটে ম্যাচ জেতান। শেষ ওভারে জিততে ৬ বলে পাকিস্তানের ৮ রান লাগে। মাহমুদুল্লাহ রিয়াদ বোলিংয়ে আসেন। প্রথম বলে কোন রান দেননি। দ্বিতীয় বলে সরফরাজ আহমেদকে (৬) ও তৃতীয় বলে হায়দার আলীকে (৪৫) আউট করে দেন রিয়াদ। হ্যাটট্রিকের আশা জাগান। ৩ বলে জিততে ৮ রান লাগে। চতুর্থ বলে ছক্কা হাকান ইফতিখার। হ্যাটট্রিক হয়নি। ২ বলে ২ রান লাগে। এমন সময়ে ইফতিখারকেও (৬) আউট করে দেন রিয়াদ।

শেষ বলে জিততে ২ রান লাগে। শেষে অনেক নাটক দেখার মিলে। মাহমুদুল্লাহ বোলিং করেন, মোহাম্মদ নাওয়াজ ব্যাটিং না করে সরে দাড়ান। আবার নাওয়াজ ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হন, মাহমুদুল্লাহ বোলিং করতে এসেও করেননি। শেষে বল করেন, নাওয়াজ বাউন্ডারি হাকিয়ে ম্যাচ জিতিয়ে দেন। ১২৭ রান করে ম্যাচ জিতে পাকিস্তান। ৫ উইকেটে জিতে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে।

রিয়াদের এমন বোলিংয়ের প্রশংসা করেন পাকিস্তানের কোচ সাকলায়েন মুশতাক। তিনি তৃতীয় টি-টোয়েন্টি শেষে বলেন, ‘ম্যাচটি শেষ পর্যন্ত গড়িয়েছে। আমাদের ছেলেরা তাঁদের স্নায়ুচাপ ধরে রাখতে সক্ষম হয়েছে। আমি বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে মাহমুদউল্লাহকে, শেষ ওভারে ও যেভাবে বোলিং করেছে এবং পরিস্থিতি সামাল দিয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com