বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

অধিনায়ক মুমিনুল হক নতুন বছরের শুরুটা ভালোভাবে করতে চান

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : নতুন বছরে নতুন কিছুর আশায় বাংলাদেশ। রাত পোহালেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২০২১ সালও পুরনো হয়ে যাবে। ২০২২ সাল শুরু হয়ে যাবে। নতুন বছর শুরু হবে। প্রথমদিনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর চারটায় মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টটি শুরু হবে। আর এই টেস্টে ভালো করা দিয়ে নতুন বছরের শুরুটা করতে চায় বাংলাদেশ।

নতুন বছরের শুরুটা ভালোভাবে করতে চান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাতটি টেস্ট খেলে ২০২১ সালে পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ মাত্র জয় পায়। ড্র করতে একটি ম্যাচ। ২০২২ সালে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ঘরের মাটিতে খেলা কম। বিদেশের মাটিতেই খেলা বেশি।

সব কঠিন প্রতিপক্ষও। তবে সবকিছুকে ছাপিয়ে নতুন বছরের শুরুটা নিয়েই আপাতত ভাবনায় আছেন মুমিনুল।মুমিনুল বলেছেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। আগে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কীভাবে ভালো করে শুরু করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা করছি। আসলেই আমি খুব এক্সাইটেড। শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়। নতুন বছরে বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে চাই। ভুলগুলো থেকে বের হয়ে ভালো খেলতে চাই।’ সামনে কঠিন চ্যালেঞ্চ। তা নিয়ে ভাবনা আপাতত না আসার কথাই জানান মুমিনুল, ‘আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না।

এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি। এক বছর টেস্টে কেমন করবেন এসব ভাবা খুব কঠিন। সামনে কঠিন সব কন্ডিশনে খেলব। ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই ভালো।’সঙ্গে যোগ করেন, ‘নতুন বছরে ভালো শুরুর কথা আমি সবসময়ই বলব। এই বছর যদি খারাপও যায়, দশ নম্বর হই, পরের বছর অধিনায়ক থাকলে আবারও আমি একই কথা বলব। আমি কখনই খারাপ চিন্তা করব না, ভালো চিন্তাই করব। খারাপ হলেও ভালো চিন্তা করব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com