বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ আগামীকাল বৃহস্পতিবার দুটি ম্যাচের টি-২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ তে খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয স্টেডিয়ামে দুপুর ৩ টায প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচটি নিয়েই বাংলাদেশ দল ভাবছে। বাংলাদেশের আশা অবশ্যই জেতার। এমনই বলেছেন বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রথম টি-২০তে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে রিয়াদ বলেছেন, ‘আশা ইনশা আল্লাহ্ অবশ্যই জেতার। একটি দিনে যে কেউ জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
আমরা কাল বৃহস্পতিবার ম্যাচটা নিয়েই ফোকাস করছি। আমাদের শুরুটা নিয়ে আমরা ফোকাস করছি। আশা করি, আমরা যদি ভালো শুরু করতে পারি, আমরা জিতব।’