রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরে নতুন কেনা প্রাইভেট নিয়ে বেরিয়ে দুর্ঘটনায় গাড়ির মালিক মাফিজ মন্ডল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফিজ মন্ডল (৬৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে। এঘটনায় চালক রুবেল মিয়া আহত হয়েছেন।

নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, মাফিজ মন্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কিনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নতুন কেনা প্রাইভেটকার নিয়ে প্রাইভেটকারের বাকি কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন। বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উঠার আগে সড়কের বাঁকা পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।

স্থানীয়রা এসে মাফিজ মন্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে উদ্ধার করে। চালক রুবেলকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। মাওনা ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com