শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিশুদের খেলাধুলায় সবাইকে সঙ্গে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের খেলাধুলায় সবাইকে সঙ্গে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খেলাধুলা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, শিশুদের সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না তা জানতে চান প্রধানমন্ত্রী। খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগ করে সবাইকে নিয়ে খেলতেও তাদের উৎসাহ দেন তিনি।

শিশু-কিশোরদের মধ্যে সহযোগিতা, বন্ধুত্ব এবং ভাগাভাগির মানসিকতা গড়ে তোলাই ছিল এ উদ্যোগের বার্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com