শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির একটি ‘অননুমোদিত রুট’ দিয়ে চলাচলের সময় মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুটি ট্যাংকার কাভাম দ্বীপের উত্তর দিক দিয়ে গোপনে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল। এ সময় একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে, অন্যটি ফিরে যায়।
প্রকাশিত ভিডিওতে ট্যাংকারটির নিয়ন্ত্রণকক্ষের কাছ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আইআরজিসির দাবি, সম্প্রতি এ ধরনের অননুমোদিত রুটে চলাচলের চেষ্টা করা ট্যাংকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। হরমুজ প্রণালিতে বিস্ফোরণের এ দাবি নৌ-নিরাপত্তা ও জ্বালানি বাজার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।