বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

জামালপুরে দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

জামালপুরে দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে মেসার্স জেকি ব্রিকস-২ কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com