বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

আইসিজের রায় মানতে অনীহা মিয়ানমারের

আইসিজের রায় মানতে অনীহা মিয়ানমারের মিয়ানমার প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

একুশের কন্ঠ ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের কিছু নির্দেশনা মানবে না বলে জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বুধবারের এক বৈঠকে তিনি বলেন, মিয়ানমার দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে উপযুক্ত পদক্ষেপ নেবে, তবে তাদের কাছে ‘অনুপযুক্ত’ মনে হওয়া নির্দেশনা মানবে না। কোন নির্দেশনাগুলো নিয়ে আপত্তি, তা তিনি স্পষ্ট করেননি। খবরটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি).

গত ১৯ নভেম্বরের রায়ে আইসিজে ৯-৬ ভোটে বলেছে, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা করেছে। আদালত সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত ও প্রয়োজন হলে বিচার, গণহত্যা-সংক্রান্ত আইন প্রণয়ন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। আইসিজের রায় অনুযায়ী, এ রায় চূড়ান্ত।

গাম্বিয়া ২০১৯ সালে মামলাটি দায়ের করে। মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com