বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে সরকারের।