বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দোহারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দোহারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জয়পাড়া বাজারের সীমা মিষ্টান্ন ভান্ডার ও আল্লাহর দান বেকারীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশিনা আরিফ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বেকারি পণ্যে নিষিদ্ধ হাইড্রোজ, কাপড়ের রং ও স্যাকারিন মেশানোর অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিনা আরিফ জানান, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com