শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা

ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। রোববার তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর সোমবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com