শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
পঞ্চগড় জেলা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের আদালত চত্বর থেকে মিছিলটি বের হয়। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ দল ও ছাত্রসংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেনি। তাঁরা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ড চলতে থাকলে সরকারকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ নেই এমন দাবি করে বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।