বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : মালদ্বীপে ১ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হবে আসরের সবকটি ম্যাচ।
এবার বাংলাদেশের লালসবুজ পতাকা হাতে। বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে। এবার সঙ্গে গেছেন তার ক্লাবের ৯ ফুটবলার। বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে যেত পারেননি। তার কাগজ-পত্র ফিফা হতে আসেনি। জটিলতা কাটেনি। কুয়েক দিন অনুশীলন করে ঘরে ফিরে গেছেন এলিটা। মনে করেছিলেন ফিফা হতে প্রয়োজনীয় কাগজপত্র এসে যাবে। সেটা হয়নি।
১৮ বছর পর শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মালদ্বীপের মালেতে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবারের ত্রয়োদশ আসরে অংশ নেবে পাঁচ দেশ। তারা হলো : বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ভারত ও শ্রীলঙ্কা। ফিফা নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান এবং কোভিডের কারণে বিদেশে যাবার সরকারী নিষেধাজ্ঞার কারণে ভুটান অংশ নিচ্ছে না।
এবার সাফে বাংলাদেশ জাতীয় দলের চমক হচ্ছে অপরিচিত মুখ ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। ঢাকা আবাহনী লিমিটেডে খেলেন। নারায়ণগঞ্জের এই তরুণ ফুটবলার আবাহনীর জার্সি গায়ে এবারের লিগের কয়েকটি ম্যাচ খেললেও দর্শক পরিচিতি পায়নি। অনুশীলনে ভালো কিছু করার জন্য চেষ্টা করেছি। যে কারণে চূড়ান্ত দলে জায়গা পেয়েছি। নিজের কাছেই অবাক লাগছে ভাবতে। বলতে পারেন যারপরনাই রোমাঞ্চিত। মা বলেছেন ভাল করে খেলতে।’ হৃদয় আরও যোগ করেন, ‘এখন একাদশে জায়গা করে নিতে চাই। জানি তা সহজ হবে না। তবে নিজেকে নিংড়ে চেষ্টা চালিয়ে যাব।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের পছন্দে হৃদয় প্রাথমিক দলে ঢুকেছেন এবং ব্রুজোন তাকে ২৩ জনের দলে রেখেছেন।
দ্বীপ দেশে আগেও সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। ২০১৮ সালে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করেছিল আসর। সেবার বাংলাদেশ লঙ্কায় খেলে মালদ্বীপে যাওয়ার কথা ছিল। কিš‘ গ্রুপ পর্ব হতে বিদায় নেওয়ায় দেশে ফিরে আসতে হয়েছিল।
টানা চারটি সাফের গ্রুপ পর্ব হতে বিদায় নেয়া বাংলাদেশ এবার সাফ খেলবে রবীন লিগ পদ্ধতিতে। বাংলাদেশ, ভারত, শীলঙ্কা, মালদ্বীপ, নেপাল লড়াই করবে। ১ থেকে ১৬ অক্টোবর খেলা। ফাইনাল ম্যাচ হবে আগামী ১৬ অক্টোবর।
প্রথম দিনেই বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
গত চারটি সাফের আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। সর্বশেষ ফাইনাল খেলেছে ২০০৫ আসরে। শেষবার সেমিফাইনাল খেলেছে ২০০৯ সালে। ধারাবাহিক এই ব্যর্থতার কারণে বাংলাদেশ হারিয়েছে উপমহাদেশীয় ফুটবলে পরাশক্তির আসনও। সেই গৌরব ফেরাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবারও প্রস্তুতির ছক কষেছে। এ লক্ষ্যে তিন বছরের পুরনো ব্রিটিশ কোচ জেমি ডে’কে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে স্প্যানিশ অস্কার ব্রুজোনকে। বাংলাদেশের লক্ষ্যপূরণে তিনি নিজের সবটুকু নিংড়ে দেবেন বলেই জানিয়েছেন।
তিনি বাংলাদেশকে শিরোপা এনে দেয়ার প্রতিশ্রুতি না দিলেও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া শিরোপা ছাড়া কিছু ভাবছেন না। ব্রিটিশ কোচ জেমি ডে যে কোন টুর্নামেন্ট শুরুর আগে সুনির্দিষ্টভাবে খেলার ধরন নিয়ে কিছু বলতেন না। জাতীয় দলে দায়িত্ব নিয়ে অস্কার ব্রুজোন সরাসরি বলেছেন তিনি আক্রমণাত্মক ফুটবল এবং ৪-৩-৩ ছকে খেলাবেন।
‘আমাদের দলটা বেশ ভাল। আমরা আত্মবিশ্বাসী। কিছু একটা করতে পারব। অবশ্যই আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। তবে এজন্য আমাদের ধাপে ধাপে ম্যাচ জিতে এগোতে হবে। অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি।
১ অক্টোবর শ্রীলঙ্কা, ৪ অক্টোবর ভারত, ৭ অক্টোবর মালদ্বীপ এবং ১৩ অক্টোবর নেপালের বিরুদ্ধে।